এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

    এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

    চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় ভিজিট ভিসাধারী ও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটি।

    কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে কুয়েতে অবস্থানরত সকল ভিজিট ভিসাধারীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বৃদ্ধি করা হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, সেগুলো অতিরিক্ত এক মাস বৈধ থাকবে। এ জন্য কোনো আবেদন বা ইমিগ্রেশন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পন্ন হবে এবং এ সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেয়া হবে না।

    এছাড়া, যারা বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য ৩ মাসের অতিরিক্ত অনুপস্থিতি অনুমতি দেয়া হয়েছে। এই সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য আলাদা কোনো ফি প্রযোজ্য হবে না।

    দেশটির সরকার জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের ভিসা ও রেসিডেন্স সংক্রান্ত আপডেটের জন্য সরকারি ঘোষণাগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…