এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সাফিয়াতুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদ্রাসার ছাদে অবস্থানকালে আলিফ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    নিহত আলিফ হাসান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৌসাগুড়ি এলাকার বাসিন্দা শহীদ শাহর ছেলে।


    এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর পরিবার ও অন্য অভিভাবকরা মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।


    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘আলিফ হাসানকে তার বাবা–মা মাদ্রাসায় ভর্তি করেন। এর আগে সে কয়েকবার মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। বুধবার সকালে ছাদ থেকে একটি পাইপ ধরে নামার চেষ্টা করার সময় সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…