এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

    উলিপুরে তিনদিনব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে তিনদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 


    বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় আবুল কাশেম (ঘোড়া) স্মৃতির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে অংশ নেন প্রতিযোগীরা।


    ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। শিশু-কিশোর ও নারী-পুরুষসহ হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়া দর্শকদের ভিড়ে পরিপূর্ণ থাকে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই আয়োজন দর্শকদের মুগ্ধ করেছে।


    প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বিএনপি প্রার্থী তাসভীর-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…