এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

    ‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
    সংগৃহীত ছবি

    ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


    বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের শিশু-কিশোর সন্তানদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।


    ভ্লাদিমির পুতিন বলেন, “তোমাদের বাবা-মা এবং আরও যেসব স্বজন এখন যুদ্ধে আছেন, তাদের জন্য তোমাদের গর্ব করা উচিত। কারণ রাশিয়ার জনগণ সবসময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে।”


    “আমরা প্রায় সময়েই ঈশ্বরকে ‘ত্রাণকর্তা’ নামে ডাকি, কারণ তিনি আমাদের সবাইকে রক্ষা করেন। আমাদের যোদ্ধারাও অনেকটা তেমন। কারণ তারা সার্বক্ষণিকভাবে ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী আমাদের পিতৃভূমি এবং এখানকার জনগণকে রক্ষা করার মিশনে আছে।


    “(ইউক্রেনে) আমরা যা করছি তা একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে। এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন ঈশ্বর; আর আমাদের যোদ্ধারা সেখানে ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে।”   


    ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযান এখনও চলছে।


    ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকে এই সংঘাত থামানোর জন্য চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউরোপীয় মিত্রদের কাছে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য দেন-দরবার শুরু করেছেন জেলেনস্কি।


    সূত্র : আরটি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…