এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

    ‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহিংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র কিংবা কোনো শক্তি ইরানে সরাসরি সামরিক অভিযান চালাতে পারে— এমন আশঙ্কা করছেন না তিনি।


    শুক্রবার (০৯ জানুয়ারি) লেবানন সফরে গিয়েছিলেন সৈয়দ আরাগচি। সেখানে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা বিক্ষোভে হস্তক্ষেপ করেছে এবং এটা সত্য। মূলত তাদের হস্তক্ষেপের কারণেই জনগণের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠেছে।”


    প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত।


    এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা।


    ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।


    মার্কিন সাময়িকী টাইমস জানিয়েছে, বিক্ষোভের ১৩ দিনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছেন ২ শতাধিক।


    এদিকে, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত তেহরানকে মোট চারবার সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবারই তিনি বলেছেন, ইরানি জনগুণের শান্তিপূর্ণ আন্দোলনে দেশটির ইসলামপন্থি সরকার দমন-পীড়ন চালালে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র।


    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যদিও এখনও প্রকাশ্যে কিংবা দাপ্তরিকভাবে ইরানের আন্দোলন নিয়ে কোনো কথা বলেনি, তবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে জনগণের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে।


    ট্রাম্পের হুমকি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে এএফপিকে আরাগচি বলেন, “আমার মনে হয় এমন (ইরানে মার্কিন সামরিক অভিযান) সম্ভাবনা কিংবা আশঙ্কা কম। কারণ এর আগেও তারা এমন পদক্ষেপ নিয়েছে এবং সেসব পদক্ষেপ ব্যর্থ হয়েছে।”


    সূত্র : এএফপি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…