এইমাত্র
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।

    শিশু রোজা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। শিশুটির মামা মনির মিয়া জানান, দুপুরে রোজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেখানে রোজার সঙ্গে আরও কয়েকজন শিশু এবং তার খালা ছিলেন। পরে শিশুটির মা গোসল শেষে ঘরে ফিরে আসেন। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর পাশের অন্য একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগীতায় শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “পরিবার কোনো অভিযোগ না করায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…