এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে বিভিন্ন হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    চাঁদপুরে বিভিন্ন হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

    চাঁদপুর শহরে লাইসেন্স সংক্রান্ত অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।


    জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, মাযহারুল হক বিএনএসবি আই হাসপাতাল  ৫ হাজার টাকা, ইসলামিয়া প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (স্টেডিয়াম রোড) ৫ হাজার টাকা, ল্যাব কেয়ার ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (মিশন রোড) ৫ হাজার টাকা, মিডল্যান্ড হাসপাতাল৩০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।


    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী দেখা যায়, বেশ কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া অভিযানে কিছু প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।


    তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


    এ সময় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার এবং মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…