এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনা-৪

    হাওড়ের অধিকার আদায়ে ঘরে ঘরে জলি তালুকদার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

    হাওড়ের অধিকার আদায়ে ঘরে ঘরে জলি তালুকদার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

    ‘জাল যার, জলা তার’—এই স্লোগান সামনে রেখে হাওড়ের মানুষের অধিকার আদায়ে ঘরে ঘরে যাচ্ছেন নেত্রকোনা-৪ আসনের নারী প্রার্থী জলি তালুকদার। নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়নের বার্তা নিয়ে তিনি সফর করছেন তিন উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে।


    হাওড়ের জল, হাওড়ের জীবন এবং হাওড়বাসীর ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় থেকেই প্রচারণায় নেমেছেন জলি তালুকদার। নেত্রকোনা-৪ আসনের মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা ও পায়ে হেঁটে তিনি পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের ঘরে ঘরে। স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের দীর্ঘদিনের সমস্যা ও অভাব-অভিযোগ।


    হাওড় রক্ষা, জলমহালের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কৃষক ও জেলেদের জীবনমান উন্নয়ন—এসবই তার নির্বাচনী প্রতিশ্রুতির মূল বিষয়। জলি তালুকদারের দাবি, দীর্ঘদিন ধরে হাওড়াঞ্চলের মানুষ অবহেলিত থেকেছে। তিনি নির্বাচিত হলে হাওড়ের পানি ও প্রাকৃতিক সম্পদের মালিকানা স্থানীয় জনগণের হাতেই নিশ্চিত করা হবে।


    প্রচারকালে নারী প্রার্থীর উপস্থিতিতে আশাবাদী হয়ে উঠছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ভোটাররা বলছেন, সংসদে একজন নারী প্রতিনিধি গেলে তাদের কণ্ঠ আরও শক্তিশালী হবে। স্থানীয়দের বিশ্বাস, ‘জাল যার, জলা তার’ শুধু স্লোগান নয়—বাস্তবায়নই হবে এই নির্বাচনের সবচেয়ে বড় প্রত্যাশা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…