এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত আমিরের আগমন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

    জামায়াত আমিরের আগমন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

    নড়াইলে নির্বাচনী জনসভায় অংশ নিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শাফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন জেলা জামায়াত। 


    আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।


    মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় আমিরে জামায়াত ডা.শফিকুর রহমান বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


    তিনি আরও জানান, গত কয়েকদিন ধরেই চলছে মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজ। এ জনসভা উপলক্ষে শহরজুড়ে ১০০ মাইক টাঙানো হয়েছে। জনসভা সফল করার লক্ষে ৩০০ জনকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা জনসভা সফল করতে বিশেষ ধরনের কটি পরে জনসভা স্থলে থাকবেন।


    বক্তব্যে তিনি আরও বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। জনসাধারণ তার কথা শোনার জন্য অধির অপেক্ষায় রয়েছেন। আমরা আশা করছি জনসভায় লক্ষ্যধীক লোকের সমাগম ঘটবে।


    এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার ও প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।

    পিএম


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…