এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

    বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

    বাংলাদেশসহ ১৯টি দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ‘ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন (প্যাটস)–২০২৬’ সামরিক মহড়া। 


    বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও বাস্তবভিত্তিক সামরিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যেই এই আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মহড়ার আয়োজন করা হয়েছে।


    সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, খাইবার পাখতুনখাওয়ার পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ৬০ ঘণ্টাব্যাপী টহলভিত্তিক মহড়া শুরু হয়েছে।


    আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতা। পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধপরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং উপ-সামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে।


    আইএসপিআরের তথ্যমতে, সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, মিসর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানসহ ১৯টি বন্ধুত্বপূর্ণ দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল এই মহড়ায় অংশ নিচ্ছে।


    এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড এই আন্তর্জাতিক সামরিক মহড়ায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।


    পাকিস্তান আইএসপিআর আরও জানায়, ‘পাকিস্তান আর্মি টিম স্পিরিট’ একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও কাজকেন্দ্রিক পেশাদার সামরিক মহড়া, যা প্রতিবছর পাকিস্তানে আয়োজন করা হয়। এই আয়োজনে পাকিস্তান সেনাবাহিনী ও নৌবাহিনীর ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন।


    মূলত পাকিস্তানে প্রতিবছর এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে।


    আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো দলগত চেতনার মাধ্যমে ধৈর্য ও সহনশীলতা গড়ে তোলা। একইসঙ্গে অংশগ্রহণকারী বাহিনীগুলোর মধ্যে নতুন ধারণা ও সেরা দক্ষতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়ানোই এই মহড়া আয়োজনের লক্ষ্য।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…