এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

    নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

    মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক আজ অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

    এতে করে শিক্ষক-কর্মচারীরা পরবর্তী কার্যদিবসে নিজ নিজ ব্যাংক থেকে জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…