এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

    ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম


    দখলদার ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘গ্লোবাল সুমুদ’ অ্যাড ফ্লোটিলা আবার যাত্রা শুরু করবে। আগামী ২৯ মার্চ বার্সেলোনা থেকে এ যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।


    ফ্লোটিলার সক্রিয় সদস্য সুমেইরা আকদেনিজ ওর্ডু জানিয়েছেন, ঐতিহাসিক বার্সেলোনা থেকে যাত্রা শুরু হবে। এরপর তিউনিসিয়া, ইতালি এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় বন্দর থেকে অন্যান্যরা এ যাত্রায় যোগ দিবে।


    এবার আমরা হাজার হাজার অংশগ্রহণকারী নিয়ে যাচ্ছি যার মধ্যে এক হাজারেরও বেশি ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকবেন। এছাড়াও আমাদের সঙ্গে থাকবে ইকো-নির্মাণকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরা যা আগের মিশনের থেকে এটি আলাদা করে।


    তিনি আরও বলেন, এটি ‘ট্রাম্প পরিকল্পনার বিকল্প’ কারণ এতে প্যালেস্টিনিয়ানরা নিজ দেশের পুনর্গঠন কীভাবে হবে তা নিজেই ঠিক করতে পারবে।


    অন্য একজন কর্মী জানিয়েছেন, সমুদ্র মিশনের পাশাপাশি নতুন বৃহৎ ল্যান্ড কনভয় গঠন করা হচ্ছে।


    তিনি ব্যাখ্যা করে বলেছেন, এই মানবিক কনভয়ে চিকিৎসা সহায়তা, খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী থাকবে। ডাক্তার, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেবেন।


    এই ল্যান্ড মিশন উত্তর আফ্রিকা থেকে শুরু হয়ে মিশের মধ্য দিয়ে রাফাহ সীমান্তে পৌঁছাবে। দ্বিতীয় ল্যান্ড কনভয় দক্ষিণ এশিয়া থেকে যাত্রা করবে, যার বিস্তারিত শিঘ্রই ঘোষণা করা হবে।


    আরেকজন কর্মী বলেন, ‘আমরা জানি তুর্কি জনগণ ফিলিস্তিন ও গাজাকে ভালোবাসে। আমরা তাদের কাছে বড় আশা রাখি এবং সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।’


    এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, তার সরকার পরবর্তী সুমুদ মিশনে সরাসরি অংশ নেবে।


    সূত্র: আনাদোলু এজেন্সি


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…