এইমাত্র
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • ফেব্রুয়ারির ৪ দিনে দেশে এলো ৫০ কোটি ডলার
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ এএম

    টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ এএম

    কক্সবাজারের টেকনাফে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি নাগরিক।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ক্যাম্পের ব্লক এ/৪ (পুরোনো ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) ও নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশি নাগরিকরা হলেন হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। এ সময় উৎসুক লোকজন গাড়িটির চারপাশে ভিড় করলে পাশ থেকে অজ্ঞাতনামা একদল ব্যক্তি হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…