এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ এএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ এএম

    কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ এএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিম নামে এক যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহত মাহিম টাঙ্গাইল জেলার সখিপুর থানার বাসিন্দা। তার পিতার নাম মিন্টু মিয়া। তিনি কালিয়াকৈর বাইপাস এলাকার আল হেরা বাইক পয়েন্টে কর্মরত ছিলেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েন মাহিম। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…