এইমাত্র
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

    ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
    ছবি: সংগৃহীত

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার খবর নতুন কিছু নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর শুল্ক নিয়ে মোদি-ট্রাম্পের বন্ধুত্বে টানাপড়েন শুরু হয়। অবশেষে সেই সম্পর্ক আবার চমৎকার হতে চলেছে।  

    বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর পূর্বে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

    মার্কিন প্রেসিডেন্টের সই করা নির্বাহী এক আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

    এতে আরও বলা হয়, দিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। সেইসঙ্গে ভারত আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

    দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।

    ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে। 

    প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের নতুন এই পদক্ষেপ ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করল। বিভিন্ন সময় ট্রাম্প মোদিকে ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেছেন।  

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…