ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, 'নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।'
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।
আজ শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, ২৪ মাঘ ১৪৩২ বাংলা, ১৯ শাবান ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
নামাজের সময়সূচি
জোহর- ১২:১৭ মিনিট।
আসর- ৪:০৯ মিনিট।
মাগরিব- ৫:৪৯ মিনিট।
ইশা- ৭:০৫ মিনিট।
আজ সূর্যাস্ত- ৫:৪৬ মিনিট।
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ফজর শুরু- ৫টা ২৩ মিনিট।
সূর্যোদয়- ৬:৩৯ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: -০৫ মিনিট।
সিলেট: -০৬ মিনিট।
যোগ করতে হবে-
খুলনা: +০৩ মিনিট।
রাজশাহী: +০৭ মিনিট।
রংপুর: +০৮ মিনিট।
বরিশাল: +০১ মিনিট।
এইচএ