এইমাত্র
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম
    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম

    ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম

    রাজধানীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস জাস্টিস’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

    সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “আমাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকার আমাদের ওপর গুলি করেছে। এ সরকার আমাদের নয়। পুলিশ সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তা করা হয়নি। আবার যদি কোনো শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয়, আমরা এর জবাব দেব।”

    জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, “এক জুম্মাবারে আমার ভাই হাদিকে হত্যার পর আরেক জুম্মায় আমাদের ওপর হামলা হয়েছে। আমরা আর মার খেতে চাই না। আমরা পুলিশের সংস্কার চাই।”

    জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বহিষ্কার করে নতুন করে নিয়োগের দাবি জানিয়েছিলাম। পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলার সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। কিন্তু ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। আমরা পুলিশের সংস্কার চাই।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…