এইমাত্র
  • ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ: তারেক রহমান
  • হ্যাঁ-না ভোটের প্রার্থী কে? প্রশ্ন কৃষক জাকিরুলের
  • শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান
  • স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান দেওয়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীকে নোটিশ
  • হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ
  • মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, দিশেহারা পরিবার
  • ২৭ দিন পর মারা গেছে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা
  • নির্বাচনকে ঘিরে জীবননগরে পুলিশের কড়াকড়ি, বিভিন্ন স্থানে চেকপোস্ট
  • কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু
  • নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতিতে গাজীপুরে আনসার-ভিডিপির সমাবেশ, দায়িত্বে ১২ হাজার সদস্য
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

    ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

    চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের একটি বক্তব্য ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তিনি প্রকাশ্যে আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়েছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

    অনুষ্ঠানে সরওয়ার জামাল নিজাম চাতুরী এলাকাকে আনোয়ারার প্রাণকেন্দ্র উল্লেখ করে এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, এ এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

    বক্তব্যে তিনি বলেন, “যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের প্রতি দুই হাত জোড় করে অনুরোধ করছি—অন্তত আগামী ১২ তারিখ পর্যন্ত এসব কর্মকাণ্ড বন্ধ রাখুন।”

    তিনি আরও বলেন, বিএনপির গায়ে কালিমা লেপনের উদ্দেশ্যে কেউ যদি পরিকল্পিতভাবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।

    এ বক্তব্যের প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটিকে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার উদ্যোগ হিসেবে দেখলেও সমালোচকদের মতে, এ ধরনের বক্তব্য এলাকায় চাঁদাবাজির অস্তিত্ব পরোক্ষভাবে স্বীকার করার শামিল।

    বিষয়টি নিয়ে জানতে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    চট্টগ্রাম-১৩ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। নির্বাচনকে কেন্দ্র করে এখানে আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযোগ নতুন নয়।

    এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…