এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকের সহকারীসহ নিহত ২

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

    দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকের সহকারীসহ নিহত ২

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

    দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালকের সহকারী ও এক রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন এবং শনিবার সন্ধ্যায় চিরিরবন্দরে বাসের ধাক্কায় অপরজন নিহত হন।

    নিহতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা আল-আমিন (৪০) এবং পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর গ্রামের কচুয়াপাড়ার শমিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

    ঘোড়াঘাটে দুর্ঘটনা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি মালবোঝাই ট্রাকের চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী।

    এ সময় দিনাজপুর অভিমুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কেবিনের ভেতরে চালক ও সহকারী আটকে পড়েন।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

    চিরিরবন্দরে দুর্ঘটনা: অপরদিকে, শনিবার সন্ধ্যার আগে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারের সন্নিকটে '১৩ মাইল' নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে আমবাড়ীগামী রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত রফিকুলকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…