এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোলে অবৈধ ট্যাপেন্ডাডলসহ ভারতীয় আটক

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম

    বেনাপোলে অবৈধ ট্যাপেন্ডাডলসহ ভারতীয় আটক

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম

    যশোরের বেনাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল এলাকায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে ভারত থেকে আসা একটি ট্রাকে (নম্বর: ডব্লিউবি-১১, ইউ-০৩৯৭) তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে ১ হাজার ৬০০ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এই ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

    অভিযানে আটক ট্রাকচালকের নাম আনার গাজী (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রামের সুখপুকুর এলাকার হাজরা গাজীর ছেলে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…