এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

    ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

    ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রশ্ন উঠেছে ওইদিন আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জাতীয় নির্বাচনের দিন সারা দেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভোটের দিন সকাল পর্যন্ত এই দিনগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

    এদিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার বা আংশিক মেঘমুক্ত। ভোরে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া স্বস্তিদায়ক থেকে হালকা উষ্ণ অনুভূতি দেবে।

    এদিকে, রাত ও ভোরে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীত থাকতে পারে।

    রাতের তাপমাত্রা সাধারণত ১২-১৪°সে এর মধ্যে থাকবে। শ্রীমঙ্গল এলাকায় রাতের তাপমাত্রা ১১-১৩°সে পর্যন্ত নেমে যেতে পারে। দিনের বেলায় দেশের সব অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং রোদেলা আবহাওয়া বিরাজ করবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…