এইমাত্র
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা ওই তথ্য জানিয়েছেন।

    এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, রাশিয়ার উফা শহরে একটি দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে। এতে চার ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।

    রুশ তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

    তদন্তকারীরা বলেছেন, মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বের উফা শহরের একটি ছাত্রাবাসে ওই হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

    রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দারে করা হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের একজনের আচরণগত সমস্যার বিষয়ে জানলেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে ওই মামলা করেছে পুলিশ।

    সূত্র: রয়টার্স।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…