এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে এনসিপির প্রচার কাজে বাধার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

    ঈশ্বরদীতে এনসিপির প্রচার কাজে বাধার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

    পাবনার ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণভোটে ‘হ্যাঁ’ পক্ষের প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রমে বাধা ও হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ সময় লিফলেট বিতরণকারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া, হুমকি দেওয়া এবং হামলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।


    রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের এম্বাসেডর ড. এম এ মজিদের নেতৃত্বে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ চলছিল। অভিযোগ রয়েছে, এ সময় সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে গিয়ে প্রচার কাজে বাধা দেন এবং এনসিপির কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করেন।


    এ ঘটনায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


    অভিযোগে বলা হয়, ড. এম এ মজিদসহ জুলাই যোদ্ধারা লিফলেট বিতরণ ও ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরার সময় লিটন মাস্টারসহ ১০–১৫ জনের একটি দল সেখানে গিয়ে বাধা দেয়। তারা লিফলেট কেড়ে নেয়, হুমকি দেয় এবং একপর্যায়ে কয়েকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। এ সময় গালিগালাজের ঘটনাও ঘটে।


    এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাবনা জেলা এনসিপির যুগ্ম সম্পাদক নূর উদ্দিন শফি কাজল বলেন, “নির্বাচনের আগে বিএনপির এমন আচরণ নিন্দনীয়। এ বিষয়ে আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”


    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “তারা সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…