এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারেক রহমানের জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ট্রাক প্রতীকে ভোট দিন: নুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    তারেক রহমানের জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ট্রাক প্রতীকে ভোট দিন: নুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ১২ তারিখ সারাদিন ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।”


    সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত এ জনসভায় মানুষের ঢল নামে।


    নুরুল হক নুর বলেন, “গলাচিপা ও দশমিনা উপজেলার অধিকাংশ মানুষ আজ ট্রাক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ১২ তারিখ নির্বাচন শেষে আপনারা শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন।”


    তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তার অনুসারীদের উদ্দেশে বলেন, “যদি তারা ১১ তারিখের মধ্যে ট্রাক প্রতীকের পক্ষে কাজ শুরু করেন, তবে বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি অনুরোধ জানাবো।


    জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে, বিএনপি, গণঅধিকার পরিষদ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…