এইমাত্র
  • ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
  • এবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
  • নির্বাচনী প্রচারণার সময় হকারকে টাকা দিলেন শাহরিয়ার কবির
  • ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
  • লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত
  • মরার আগেই ‘মৃত্যুর ঘোষণাপত্র’ এপস্টেইনের
  • আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান মাস্ক
  • ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ
  • জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না : রিজভী
  • আজ মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধানের শীষ বিজয়ী হলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না: ইয়াসের খান

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    ধানের শীষ বিজয়ী হলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না: ইয়াসের খান

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

    ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। কোনো রাজনৈতিক নেতাকর্মীর ওপর হামলা বা মামলা করা হবে না। যারা বর্তমানে প্রকাশ্য আসতে পারছেন না, তারা আগামী ১২ই ফেব্রুয়ারি নিরবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নান্দাইল উপজেলা সদরস্থ চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


    তিনি বলেন, আমি আপনাদের সংসদ সদস্য হতে আসিনি, এসেছি আপনাদের সেবক হয়ে কাজ করতে। ধানের শীষ প্রতীকে আমাকে জয়যুক্ত করলে নান্দাইল থেকে সব ধরনের চাঁদাবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা হবে। আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে আমি একটি আধুনিক ও নিরাপদ নান্দাইল গড়তে চাই।


    দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করতে এবং উন্নয়নের ধারা বেগবান করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

     

    ইয়াসের খান চৌধুরী বলেন, এমপি নির্বাচিত হলে নান্দাইলবাসীর প্রাণের দাবি ত্রিমুখী ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া শ্রমিকদের জন্য উন্নত বিশ্রামাগার, উপজেলা সদর হাসপাতালের মানোন্নয়নসহ পশ্চিম ও পূর্ব নান্দাইলে আরও দুটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। যুবকদের মেধা বিকাশে উন্নতমানের স্টেডিয়াম স্থাপন এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হবে। কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমরা আপোষহীনভাবে কাজ করব।”


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…