এইমাত্র
  • দেবীগঞ্জে প্রশাসকের বাগানে ওয়াকওয়ে নির্মাণ নিয়ে সমালোচনা
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

    মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। এনমটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। 

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। যে কোনও  জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। 

    আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স--এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে। 

    বাহারুল আলম বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

    এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…