দেশে ২২ লাখ টন খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন ভূমি এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে। যিনি (সরকার) আসবেন তার জন্য চাপ হবে না।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের মূল ফোকাস ডিজিটালাইজেশন। ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারবেন। তাতে ভোগান্তি কমবে। অনেক সংস্কার করতে পারিনি। সংশ্লিষ্টদের সহায়তা পাইনি। এই দায় অবশ্যই আমার। তবে তিক্ততা সৃষ্টি করতে চাই না।
তিনি আরও বলেন, ২২ লাখ টন খাদ্য মজুত আছে, যা প্রয়োজনের চেয়ে বেশি। এএমএস, রেশনিংসহ নানা কার্যক্রম চলমান থাকবে। যিনি আসবেন তার জন্য চাপ হবে না। বাজার স্থিতিশীল অবস্থায় রাখতে যা যা করণীয় তাই করে গেছি।
দায়িত্বের শেষ সময়ে খাদ্য উপদেষ্টা বলেন, আমি আগেই মন্ত্রিপরিষদ বিভাগে আমার সম্পদের হিসাব জমা দিয়েছি। উপদেষ্টা হিসেবে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে, যার দায়ভার আমি নিচ্ছি।
এইচএ