এইমাত্র
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

    ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


    সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী আদালতে অভিযোগ দায়ের করেছেন।


    অভিযুক্তরা হলেন একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।


    অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে মেঘার পটল গ্রামের নাজমুলের বাড়িতে ভোট চাইতে যান শহিদুলসহ চারজন। সে সময় নাজমুল বাড়িতে নেই জানিয়ে গৃহবধূ তাদের চলে যেতে বলেন। তবে অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন।


    গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সদস্যরা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায়।


    ভুক্তভোগী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় ঘটনা প্রকাশ করলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেওয়ার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


    এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, ভোটের নামে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।


    এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।


    অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…