এইমাত্র
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

    ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।


    বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভোট উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৪টি ফেরি চলাচল করছে। ফলে কোনো ধরনের দীর্ঘ যানজট বা ভোগান্তি পোহাতে হচ্ছে না পাটরা দৌলতদিয়া ফেরিঘাটে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এবং আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কিছুটা যাত্রী বেশি থাকলেও দুপুরের পর থেকে স্বাভাবিক রয়েছে।


    বাড়িফেরা  যাত্রীদের কয়েকজন বলেন, নির্বিঘ্নে নদী পার হতে পেরে স্বস্তি অনুভব করছি। আশা করি, ভালভাবে ভোট দিয়ে আবার কর্মস্থানে ফিরে আসতে পারব।


    বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন , ভোটের কারণে ঘরমুখো মানুষের ঢল নামবে এমন আশঙ্কা থাকলেও বাস্তবে তেমন চাপ নেই। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহনগুলো স্বাভাবিক সময়ের মধ্যেই নদী পার হতে পারছে। বর্তমানে ১৪ টি ফেরি চলাচল করছে।


    এ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘাট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…