এইমাত্র
  • কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

    নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ছুটির সময় ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।


    নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে। তবে এই সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


    নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।


    রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস এবং এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…