এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জোনায়েদ সাকি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
    সংগৃহীত ছবি

    নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। গণসংহতি আন্দোলনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 


    গণসংহতি আন্দোলন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেও কোন মন্ত্রণালয়ের জন্য, পূর্ণ মন্ত্রী না প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন, তা নিশ্চিত নয়।


    মঙ্গলবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।


    জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন হয়নি এবং জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…