চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় হাসিনা আটা মিলে ছত্রাকনাশক ও রং মিশ্রিত ভুট্টা গো-খাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে প্রায় ৩০০ বস্তা প্রলেপকৃত ভুট্টা জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় নিরাপদ খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ব্যবসায়ী জানান, ভুট্টাগুলো সিরাজগঞ্জ থেকে আনা হয়েছে এবং এগুলো বিক্রি নিষিদ্ধ তা তিনি জানতেন না। কর্মকর্তারা জানান, বীজ হিসেবে ব্যবহারের উপযোগী প্রলেপকৃত ভুট্টা খাদ্য হিসেবে ব্যবহার করা গুরুতর অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, হাসিনা অটো মিলে ৩০০ বস্তা ছত্রাক নাশক বীজের ভুট্টা ফেরদৌসের ব্যবহারের কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাঙ্গানো গো খাদ্যগুলো বিনষ্ট করা হয়। সব সময় এ অভিযান চলমান থাকবে।
এসআর