এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    রাজবাড়ী জেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টানানো হলো উদ্বোধনী ব্যানার

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

    রাজবাড়ী জেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, টানানো হলো উদ্বোধনী ব্যানার

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম


    দীর্ঘ ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে টানানো হয়েছে অফিস উদ্বোধনের একটি ফেস্টুন (ব্যানার)।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা আ'লীগের কার্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়।


    প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই যুবক এসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং একটি ব্যানার টানিয়ে রেখে যায়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।


    সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো।


    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। প্রায় ১৮ মাস পর হঠাৎ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।


    এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…