এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    আনোয়ারায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।



    গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল আলিম (৪৫)। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা মুছা মাঝির পুত্র।



    র‍্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক চারটার দিকে আনোয়ারা থানাধীন হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



    পুলিশসূত্র জানায়, তিনি আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। দএরপর থেকে তিনি পলাতক ছিলেন।



    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী খবরের কাগজকে বলেন, 'র‍্যাব একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।'




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…