এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    লক্ষ্মীপুরে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ আলী বুলু রাঢ়ী (৫২) উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।


    মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকালে হাজীমারা পুলিশ ফাঁড়ি তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।


    পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে ইউসুফ আলী বুলুর সঙ্গে পরিবারের টানাপোড়েন চলছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি সালিশ-বৈঠকও হয়। এর জের ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।


    মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে লেখেন, “যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।” স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


    উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন বলেও তিনি জানান।


    হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


    ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…