এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে ৩১টি কনটেইনারবাহী জাহাজসহ মোট ২১ হাজার ৬৫১ টিইইউস (TEUs) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।


    পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই আগের বছরের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বন্দরটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৯.১৯ শতাংশ বেশি।


    বন্দর কর্তৃপক্ষ জানায়, গত জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই সাত মাসে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আগমন করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি এবং ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি।


    বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় বন্দরে ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা আশাবাদী নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্বে মোংলা বন্দরে জাহাজ আগমনের পাশাপাশি আমদানি-রপ্তানি আরও বাড়বে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


    তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছর শেষ হতে এখনো ৫ মাস বাকি থাকলেও আমরা এরই মধ্যে গত বছরের কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছাড়িয়ে গেছি। বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 এবং HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে উক্ত বার্থগুলোতে ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলতার সঙ্গে অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করেছে। এখন থেকে এখানে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে।


    বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা ও এলপিজির মতো পণ্য আমদানি হচ্ছে। পাশাপাশি সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া ও মাটির টাইলসসহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…