এইমাত্র
  • প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাবেন তারেক রহমান
  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
  • আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  • ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
  • আগামীকাল চাঁদ দেখা গেলে রোজা বৃহস্পতিবার থেকে শুরু
  • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
  • রমজানের তারিখ চূড়ান্ত করল সৌদি আরব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠিতে যা লিখলেন মোদি
  • বাংলাদেশি সংগীতশিল্পীসহ আ. লীগের ৬ নেতাকর্মী কলকাতায় গ্রেপ্তার
  • এবার নাইজেরিয়ায় সেনা পাঠাল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ৪ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

    ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

    সুনামগঞ্জ জেলার একটি হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)-কে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলে পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃত দুই ভাই সুনামগঞ্জের হালুরগাঁও এলাকার জালাল উদ্দিনের ছেলে।


    আটককৃত শামিম হোসেনের দাবি, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গণ্ডগোলের জেরে একটি মামলা তাদের নামে রয়েছে।


    বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ওই দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গণ্ডগোলের জেরে একটি হত্যা মামলার তথ্য পাওয়া যায়। ইমিগ্রেশনের ‘কালো তালিকায়’ তাদের দুই ভাইয়ের নাম থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


    বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ মডেল থানার সাথে যোগাযোগ করা হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।


    উল্লেখ্য, গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জন পাসপোর্টধারী যাত্রীকে হত্যা ও বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…