এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে, হুঁশিয়ারি ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

    হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে, হুঁশিয়ারি ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।


    জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক চিঠিতে এই সতর্কবার্তা দেন। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে।


    চিঠিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, ইরান চুক্তিতে না এলে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা ব্যবহার করে পদক্ষেপ নেওয়া হতে পারে।


    ইরান সতর্ক করে বলেছে, তার এমন বক্তব্য সামরিক আগ্রাসনের ঝুঁকি তৈরি করছে, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।


    চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।


    ইরান জানায়, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।


    এদিকে ট্রাম্প বলেন, ইরানের হাতে সর্বোচ্চ ১৫ দিন সময় রয়েছে চুক্তিতে পৌঁছানোর জন্য। অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…