এইমাত্র
  • ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প
  • যাকাত: ফরজ ইবাদত, অসহায়ের অধিকার
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ৭ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

    রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
    সংগৃহীত ছবি

    পবিত্র রমজান মাসের প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। হয়েছে বিশেষ মোনাজাত। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছেন বরকতময় এ জুমা।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজানের পর থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন।


    বায়তুল মোকাররমে দেখা যায়, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।


    নগরীর নানা প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। মুসল্লীরা বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম।


    এদিকে জুমার নামাজ ঘিরে মসজিদের সম্মুখে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…