চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী চৌধুরী জাবেদ-এর স্ত্রী রুকমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়ি'চালক ইলিয়াস তালুকদার (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিকলবাহা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াস তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ফকিরা মসজিদ এলাকার তালুকদারবাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে শিকলবাহা ৮নং ওয়ার্ড ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, 'আটক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা একটি মামলার আসামি।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।'
এসআর