এইমাত্র
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলপুরে যুবককে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

    ফুলপুরে যুবককে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

    ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় শুভ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।


    স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল যুবক শুভর ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হলে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


    এ ঘটনায় আহতের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে আজ ২২ ফেব্রুয়ারি ফুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে আরও ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


    অভিযুক্তরা হলেন— সারজিত (২২), স্বাধীন (২৮), ইয়ামিন (২৪), রাকিব মিয়া (১৮), জীবন মিয়া (২০) ও সাফিন মিয়া (২০)।


    এ বিষয়ে অভিযুক্ত স্বাধীন মুঠোফোনে জানান, "আমি তখন নামাজে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। মনে হচ্ছে, একটা মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।"


    এই বিষয়ে আহত শুভর পিতা সাইফুল ইসলাম বলেন, "আমার ছেলে শুভ এখন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। যারা আমার ছেলেকে আহত করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।"


    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…