এইমাত্র
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

    গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের পর একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে বাড়ীর পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


    ​নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পরিবার।


    ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নুরমা খাতুন সকাল থেকে নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।


    ​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…