এইমাত্র
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আনোয়ারায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার
  • জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
  • নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
  • মুন্সিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

    গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

    নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ১৫ বছরের সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।


    দিবসটি উপলক্ষে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম।


    উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও উচ্ছ্বাসে ভরপুর শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।


    এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর আলোকসজ্জায় সেজে ওঠে পুরো ক্যাম্পাস, যা দিবসটির আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।


    বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। আজ পনেরো বছর অতিক্রম করে গৌরবের ষোলোতে পদার্পণ করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দক্ষিণাঞ্চলের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি এখনও সীমিত হলেও সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অঙ্গীকার—এই বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা।”


    বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…