এইমাত্র
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ আইজিপির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

    যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ আইজিপির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
    সংগৃহীত ছবি

    যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


    রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি।


    আইজিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


    আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যেকোন মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে।


    তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌ প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…