এইমাত্র
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে: তথ্য মন্ত্রী
  • গৌরবের ষোলো বছরে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
  • আজ রবিবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কোনো অনিয়ম সহ্য করবো না: এমপি কামরুল

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

    কোনো অনিয়ম সহ্য করবো না: এমপি কামরুল

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

    "আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম সহ্য করব না, তেমনি কাউকে করতেও দেব না। এটি আমি কথায় নয়, কাজে প্রমাণ করে দেব," বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।


    তিনি আরও বলেন, "জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। কারণ তারাই আমাকে এমপি নির্বাচিত করেছে। তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই আমি আগামী দিনগুলো চলতে চাই।"


    রবিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


    এর আগে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়ার সঞ্চালনায় তিনি আরও বলেন, "তাহিরপুর উপজেলা উন্নয়নবঞ্চিত ছিল। তাই আমি সকল দলমতের ঊর্ধ্বে থেকে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দেব।"


    এমপি কামরুল আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি বা দখলবাণিজ্য কেউ করতে পারবে না। আমি আমার অভিভাবকদের (ভোটার) প্রতিনিধি হিসেবে তাদের জন্যই কাজ করব। নির্বাচনে দেওয়া আমার ওয়াদা রক্ষায় শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থেকে পাশে থাকব।"


    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…