ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্চন্ন অভিযান করা হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সেসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, যুব বিভাগের সহকারী সেক্রেটারি আহসান হাবীব শামীম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বলুহর ইউনিয়ন জামায়াতের আমীর শাহ আলম, সাফদারপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জুবায়ের হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আয়োজনে দিনভর এই পরিচ্ছন্ন অভিযানে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, রুম পরিষ্কার করা হয়। আয়োজকরা জানান, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালকে আরও পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। এর আগে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই অভিযান পরিচালিত হয় দলটির পক্ষ থেকে।
এসআর