এইমাত্র
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কাজীপুরে পৃথক অভিযানে দুই হোটেল ও পাঁচ দোকানীকে জরিমানা

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

    কাজীপুরে পৃথক অভিযানে দুই হোটেল ও পাঁচ দোকানীকে জরিমানা

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম


    মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ  রাখতে সিরাজগঞ্জের কাজীপুরে পৃথক অভিযান পরিচালিত হয়েছে। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘাই ও সিমান্তবাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।


    মেঘাই এলাকায় অভিযান পরিচালনা করেন কাজীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। সিমান্তবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ।


    অভিযানকালে মেঘাই পুরাতন বাজার এলাকায় দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত উপাদানের ব্যবহার, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই ও মিষ্টি তৈরির অপরাধে সান্ত্বনা হোটেলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ওই বাজারের জাহাঙ্গীর হোটেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় হোটেল থেকে পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়।


    অপরদিকে সিমান্তবাজারে জোনাইদ জেনারেল স্টোর, শাহীন স্টোর, আনোয়ার, ইমরুল ও জহুরুলের মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করায় প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।


    অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজীপুর উপজেলা শাখার সহসভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…