এইমাত্র
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দামুড়হুদায় হামলার পর গণপিটুনিতে আহত যুবকের ঢাকা মেডিকেলে মৃত্যু

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    দামুড়হুদায় হামলার পর গণপিটুনিতে আহত যুবকের ঢাকা মেডিকেলে মৃত্যু

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে জখম করার পর স্থানীয়দের গণপিটুনিতে আহত যুবক সাজু শেখ (৩০) মারা গেছেন।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


    দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাজু শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার মৃত বাদল শেখের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রি ছিলেন।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে একদল যুবক দামুড়হুদার খাঁপাড়া এলাকায় জনৈক বাবুল মিয়ার বাড়িতে ঢুকে তাঁর দুই ছেলে রাজু ও সাজুকে কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা সাজু শেখ নামে এক হামলাকারীকে ধরে গণপিটুনি দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।


    খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় সাজু শেখকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।


    ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে অর্থ দাবি এবং সেই বিরোধের জেরেই এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সাজুর মরদেহ ঢাকা মেডিকেল থেকে সোমবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গায় তাঁর নিজ বাড়িতে পৌঁছাবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


    এদিকে, এ ঘটনায় খাঁপাড়ার আহত দুই ভাইয়ের পিতা বাবুল মিয়া বাদী হয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…