এইমাত্র
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

    স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে 'স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হলো।

    স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, সদস্যসচিব (এমপি) আব্দুল হান্নান মাসউদ, সদস্য আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাড মঞ্জিলা ঝুমা।

    এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…