এইমাত্র
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    আসুন রমজানে একটি শিশুকে বাঁচাতে সহযোগিতা করি

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

    আসুন রমজানে একটি শিশুকে বাঁচাতে সহযোগিতা করি

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

    মানবতার ধর্ম ইসলাম আমাদের শেখায়—একটি প্রাণ রক্ষা করা সবচেয়ে বড় ইবাদত। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “যে একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন পুরো মানবজাতির প্রাণ রক্ষা করল।” (সূরা আল-মায়েদা: ৩২)।

    আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় শিশুর জীবন-মরণের প্রশ্ন। ছোট্ট শিশু নাজমুল দুরারোগ্য মোটর নিউরন ডিজিজে (Motor Neuron Disease) আক্রান্ত। এই জটিল রোগে তার শরীরের স্নায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, প্রতিদিনই কমে যাচ্ছে তার চলাফেরা ও স্বাভাবিক জীবনের ক্ষমতা।

    চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা, যা দরিদ্র পরিবারটির পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। নাজমুলের বাবা-মা দিনরাত আল্লাহর কাছে দোয়া করছেন—কেউ যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে হয়তো তাদের সন্তানের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

    রমজান হোক বা সাধারণ সময়—যাকাত, দান ও সদকা মুসলমানদের জন্য ফরজ ও মহান ইবাদত। এই পবিত্র ইবাদতের মাধ্যমে যদি আমরা একটি শিশুর জীবন বাঁচাতে পারি, তবে সেটিই হবে আমাদের জন্য পরকালের পাথেয় ও সাদাকায়ে জারিয়া। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দান সদকা সম্পদ কমায় না; বরং আল্লাহ তা বৃদ্ধি করে দেন।”

    আসুন, আমরা সবাই মিলেমিশে মানবতার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে নাজমুলের বাঁচার শেষ আশা, একটি পরিবারের কান্না থামানোর কারণ। আজ যে শিশুটি বাঁচবে, সে-ই হতে পারে আগামী দিনের আলেম, ডাক্তার, শিক্ষক কিংবা দেশ ও জাতির গর্ব।

    আল্লাহ আমাদের সবাইকে অসহায়ের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন। আমিন।

    নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ (পার্সোনাল) নম্বরে— 01759262343

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…